• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৯
সর্বশেষ :
পাটকেলঘাটায় শিশুকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু শ্যামনগরে পদ্মপুকুর ইউনিয়নে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে শঙ্কা আতঙ্কিত এলাকাবাসী শ্যামনগরে ছেলে ও পৌত্রের শাররীক নির্যাতনে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধ সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয়

দুই বছর পর সাতক্ষীরায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি / ৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

দুই বছর বন্ধ থাকার পর সাতক্ষীরায় আবারও শুরু হয়েছে প্রায় ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা। বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত।

 

বুধবার দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস্ কাউসার আজিজ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

 

দীর্ঘ দুই বছর পর ঐতিহ্যবাহী এ মেলা শুরু হওয়ায় সাতক্ষীরাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজনসহ ঐতিহ্যবাহী পণ্য ও খাবারের পসরা বসেছে।

 

স্থানীয়দের আশা, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা এবারও সাতক্ষীরার মানুষের মিলনমেলা ও বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com