• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮
সর্বশেষ :
নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২ সুন্দরবনে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী

নগরঘাটায় হাড়কাটা মসজিদের পানির মোটর চুরির চেষ্টা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি / ৩৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের হাড়কাটা বিলের মাঝখানে অবস্থিত একটি মসজিদের পানির মোটর চুরির সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ২ যুবক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে পাটকেলঘাটা থানা পুলিশ।

 

গ্রেপ্তারকৃতরা হলেন নগরঘাটা গাবতলা এলাকার মৃত রুস্তম আলী সরদারের ছেলে মো. আলমগীর হোসেন (২৪) এবং মো. আলাউদ্দীন সরদারের ছেলে মো. আরিজুল ইসলাম (২৬)। তাঁরা দুজনই সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গাবতলা এলাকার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার পর হাড়কাটা বিলের মাঝখানে অবস্থিত মসজিদের পানি তোলার মোটর চুরির চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে বিষয়টি পাটকেলঘাটা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এদিকে, স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনলাইন জুয়া ও মাদক সেবনের অর্থ জোগাড় করতে চুরির ঘটনা ঘটছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।

 

মসজিদের মতো ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com