• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী

পাইকগাছা খুলনা প্রতিনিধি / ১৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অবৈধ ইজারা বাতিল ও দখল উচ্ছেদের দাবিতে খুলনার পাইকগাছায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন জেলা বিএনপির নেতৃত্ব ও সংরক্ষিত মহিলা এমপি।

 

কর্মসূচি চলাকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী এবং সংরক্ষিত ১৮ মহিলা আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার বাইপাস সড়কে-এ অবস্থান কর্মসূচি পালনকালে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন অবৈধ ইজারা ও বেআইনি দখল উচ্ছেদের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে।

 

এ সময় ভুক্তভোগীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।

 

‎পরিদর্শনকালে এস এম মনিরুল হাসান বাপ্পী ও সংসদ সদস্য ফাহমিদা হক ভুক্তভোগীদের কষ্টের কথা শোনেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তারা বলেন সাধারণ মানুষের অধিকার হরণ করে কোনো অন্যায় সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য শেখ বেনজীর আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক আলাউদ্দীন রাজা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোহাম্মদ ইকবাল, জাসাস-এর সভাপতি সায়েদ আলী বাবলা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম মোস্তফা, কাজী সোহাগ, সাফায়েত হোসেন, জবেদ আলী গাজী, মাহাবুবুর রহমান খোকনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় ভুক্তভোগীবৃন্দ।

 

নেতৃবৃন্দের আশ্বাসের পর আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com