• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১০
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

তালা সাতক্ষীরা সংবাদদাতা / ১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
oplus_0

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালা প্রেসক্লাবের উন্নয়নকাজের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তালা প্রেসক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে বরাদ্দের চিঠি হস্তান্তর করা হয়।

 

এ সময় তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম ও যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে বরাদ্দের চিঠি তুলে দেন।

 

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম শাহিনুর রহমান, আজিজুল ইসলাম, শেখ ইমরান হোসেন, সুমন রায়, গণেশ কামাল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এ জন্য তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে প্রেসক্লাবের উন্নয়নে আরও বরাদ্দ দেওয়ার আশ্বাস রয়েছে। তিনি জেলা পরিষদের প্রশাসকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

 

 

 

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার বলেন, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দেওয়া এই বরাদ্দ প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অতি শিগগিরই প্রেসক্লাবের ভবন নির্মাণ ও উন্নয়নকাজ শুরু করা হবে। এ সহযোগিতার জন্য তিনি জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

##


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com