• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:২৮
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুসহ ৮৫ জনের বিরুদ্ধে না*শ*ক*তা মা*মলা খুলনায় পুলিশ সুপার সরকার ওমর ফারুককে বিদায় সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান খুলনায় ডিসেম্বর ঘিরে না*শকতার পরিকল্পনার অভিযোগ, আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা সোহান ঢাকায় গ্রেপ্তার খুলনার শুটার ইমরানসহ ৫ জন, উদ্ধার বিদেশি রিভলবার ও গুলি দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মন্টু ও সম্পাদক রওশন আলী বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বর্ষা পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা শ্যামনগরে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সং*ঘ*র্ষ-গুলিবর্ষণ, নি*হত বেড়ে ২ সেবার অঙ্গীকার নিয়ে কাদাকাটির মেম্বার প্রার্থী হারুন অর রশিদ বাচ্চু

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুসহ ৮৫ জনের বিরুদ্ধে না*শ*ক*তা মা*মলা

শ্যামনগর প্রতিনিধি / ২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। যার নং ৩০-২৯-১১-২৬।

 

মামলায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জগলুল হায়দার, তার তিন ভাই আ’লীগ নেতা জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি একে ফজলুল হকসহ আ’লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয়দের আসামি করা হয়েছে।

 

এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ জনতার হাতে আটক ছাত্রলীগ কর্মী আল আমিন ও জাহাঙ্গীরকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক দু’জন যথাক্রমে উপজেলার গুমানতলী এবং পানখালী গ্রামের বাসিন্দা।

 

মামলার বিবরণে জানা যায় শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করে। একপর্যায়ে স্থানীয়রা খবর পেয়ে নাশকতার পরিকল্পনায় জড়িতদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও দু’জনকে আটক করে।

 

এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুর রহমান বাবুর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে ছাত্রদল নেতা বানাতে উঠে পড়ে লেগেছে স্থানীয় বিএনপি’র একাংশ নেতারা। ছাত্রদলের পুরানো একটি কমিটির কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাংবাদিকদের সরবরাহ করে তাকে রক্ষার চেষ্টা করছে।

 

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান কবির, পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ অপরাপর বিএনপি নেতাদের দাবি আব্দুর রহমান বাবু একসময় ছাত্রদলের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে একাদশ সংসদ নির্বাচনের আগে তিনি শেখ হেলালের হাতে ফুল দিয়ে আ’লীগে যোগদান করে। পরবর্তীতে ২০২৪ সালের জুনে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য পদ লাভ করেন।

 

এসব নেতাদের দাবি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রহমান বাবু তার প্রশ্রয় দেয়া কিছু বিএনপি নেতার ‘ম্যানেজ’ করে তার পুরাতন রাজনৈতিক পরিচয়কে পুঁজি করে মামলা থেকে রেহাই পেতে চেষ্টা করছে।

 

এসব বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান শ্রীফলকাঠি গ্রামের সায়েদ সুলতান বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামীয় ৭০/৮০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন। আগের রাতে পেট্রোলসহ জনতার হাতে আটক জাহাঙ্গীর ও আল আমিনকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উক্ত মামলায় ফজলুল হক, জগলুল হায়দারসহ ৮৫ জনের নাম উল্লেখ আছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com