• সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১২:১২
সর্বশেষ :
খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন খাঁন মুহাম্মদ আবু নাসের খুলনায় পুলিশ সুপার সরকার ওমর ফারুককে বিদায় সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান খুলনায় ডিসেম্বর ঘিরে না*শকতার পরিকল্পনার অভিযোগ, আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা সোহান ঢাকায় গ্রেপ্তার খুলনার শুটার ইমরানসহ ৫ জন, উদ্ধার বিদেশি রিভলবার ও গুলি দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি মন্টু ও সম্পাদক রওশন আলী বিশেষ চাহিদাসম্পন্ন শিশু বর্ষা পেল সদর উপজেলা প্রশাসনের সহায়তা শ্যামনগরে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সং*ঘ*র্ষ-গুলিবর্ষণ, নি*হত বেড়ে ২ সেবার অঙ্গীকার নিয়ে কাদাকাটির মেম্বার প্রার্থী হারুন অর রশিদ বাচ্চু

খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন খাঁন মুহাম্মদ আবু নাসের

খুলনা প্রতিনিধি / ২৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনা জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের।

 

রোববার (২৯ নভেম্বর ২০২৬) তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও সহকর্মীরা তাঁকে স্বাগত জানান।

 

খুলনায় পুলিশ সুপার সরকার ওমর ফারুককে বিদায় সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান

 

পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে তিনি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, আবির সিদ্দিকী শুভ্র পিপিএম-সেবা, খায়রুল আনাম বিপিএম-সেবা, মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন, মো. বাবুল হোসাইন হাওলাদার ও মো. আমির হামজাসহ জেলা পুলিশের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com