• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৪
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

স্বর্গের তরী

প্রতিনিধি: / ৫০৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
ডি, সি, মন্ডল
স্বর্গের তরী মাগো মোদের
এই ধরণীর তরে,
করব সেবা মায়ের মোরা
সকল ঘরে ঘরে।
মায়ের গর্ভে জনম মোদের
তাই তো ধরায় আছি,
মায়ের আশিস নিয়ে আমরা
ধরার কূলে বাঁচি।
মায়ের সুধা মিটায় ক্ষুধা
স্বার্থক জীবন গড়ি,
আমরণকাল মায়ের সেবায়
জীবনে সুখ বরি।
সর্ব সুখের মূলে মাগো
মাগো স্বর্গের রানী,
মায়ের রবণ স্বস্তি স্মরণ
হৃদয় মায়ের বাণী।
মাগো মোদের স্বর্গের তরী
সর্ব সুখের সেরা,
মায়ের পরশ সরস অতি
স্বর্গের সুখে ঘেরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com