• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৭
সর্বশেষ :
শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান

শাহরুখ খান এ বছরই ঢাকায় আসছেন

প্রতিনিধি: / ৫৯২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: শাহরুখ খানকে ঢাকায় নিয়ে আসছে অন্তর শোবিজ। সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। গতকাল রোববার সকালে গনমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বপন চৌধুরী বলেন, আমি এর আগে শাহুরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা ছবি তার আলোচনায়। বাংলাদেশে তার ছবি মুক্তি পাওয়া দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে। তিনি বলেন, শাহরুখের প্রতি উন্মাদনার প্রতি খেয়াল রেখেই আমরা আমরা আবার পরিকল্পনা হাতে নিয়েছি শাহরুখকে ঢাকায় নিয়ে আসবো। এ বছরই তাকে আনবো এমন পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী অনেকটা এগিয়েও গিয়েছি, মানে প্রস্তুতির বিষয়টি। এখন সবকিছু ঠিকঠাক থাকলে শাহরুখ খান এ বছরই আবার ঢাকায় আসছেন। এর আগে ২০১০ সালে শাহরুখ বাংলাদেশে আসেন। ওই বছরেই বাংলাদেশে প্রথমবারের মতো লাইভ কনসার্টে অংশ নিতে ঢাকায় আসেন বলিউড বাদশাহ। তার সঙ্গে ছিলেন রানি মুখার্জি, অর্জুন রামপালসহ অনেকেই। স্বপন চৌধুরী বলছেন, শাহরুখকে বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে আসি। এবারও আমরা প্রায় ১৪ বছর পরে আবার শাহরুখকে নিয়ে আসতে যাচ্ছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com