• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪
সর্বশেষ :
সাতক্ষীরার উন্নয়নে সংরক্ষিত নারী আসনে নুরজাহান পারভীন ঝর্ণার মনোনয়ন দাবি আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার-২ শ্যামনগরের কৈখালীতে রাতের আঁধারে তরমুজ ক্ষেত লন্ডভন্ড, কৃষক পরিবারের আর্থিক বিপর্যয়ের আশঙ্কা অন্ত-কোন্দল ও সাংগঠনিক দুর্বলতার কারনে সাতক্ষীরার চারটি আসনে বিএনপির পরাজয় জামায়াত আমিরের বাসায় তারেক রহমান কারা থাকছেন বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভায়? যা জানা গেল তালায় যুবদলের কার্যালয় দখলের অভিযোগ, পাল্টাপাল্টি দাবি দেশ ছেড়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সংবর্ধনায় সিক্ত এমপি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ শ্যামনগরে সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

ফিফায় জামালের অভিযোগ আর্জেন্টিনার ক্লাবকে নিয়ে

প্রতিনিধি: / ২৯১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

স্পোর্টস: আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে যোগ দিয়ে বেশি সুবিধা করতে পারেননি জামাল ভ‚ঁইয়া। চুক্তিটা ১৫ মাসের হলেও তা বেশি দিন টেকেনি। গত বছর আগস্টে যোগ দিয়ে নভেম্বরেই সম্পর্ক ছিন্ন করেছেন বাংলাদেশ অধিনায়ক। পরে জানা গেছে, বেতন নিয়ে ঝামেলার কথা! ক্লাব থেকে মাসিক প্রায় সাড়ে ১২ হাজার ডলার বেতন ঠিকমতো না পাওয়ায় এরই মধ্যে ফিফাতে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ আমলে নিয়ে সোল দা মায়োকে এই মাসে কারণ দর্শাও নোটিশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বলা যায় অনেক আশা নিয়ে আর্জেন্টিনার ক্লাবে খেলতে গেলেও জামালের স্বপ্ন ভেঙ্গ হয়েছে। মাত্র তিন মাস খেলতে পেরেছিলেন। চার ম্যাচে দুই গোলও আছে ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের। সোল দা মায়োতে ঠিকমতো বেতন না পাওয়াতে জামাল নিজেই চুক্তি ভঙ্গ করেছেন। ফিফায় অভিযোগ করা নিয়ে সৌদি আরব থেকে জামাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘হ্যাঁ, বেতন না পেয়ে আমি ফিফার কাছে অভিযোগ করেছি।’ আর্জেন্টিনার ক্লাব থেকে ফিরে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন জামাল ভ‚ঁইয়া। এরই মধ্যে আবাহনী লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তবে আন্তর্জাতিক ছাড়পত্র না পাওয়া পর্যন্ত আকাশী-নীল জার্সিধারিদের হয়ে খেলতে পারবেন না তিনি। আর্জেন্টিনা ক্লাব থেকে নিজেই যেহেতু সম্পর্ক ছিন্ন করেছেন। সেক্ষেত্রে তা পাওয়া সহজ নাও হতে পারে। তবে ফিফার হস্তক্ষেপে সেটি দ্রæত পাওয়ার সুযোগ রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com