• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:২৪
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

তুমি কি রাষ্ট্রকে প্রশ্ন করবে ?

প্রতিনিধি: / ৩৭৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

ফয়জুল হাকিম
রাষ্ট্রকে কেউ প্রশ্ন করে না,
না,কেউ করে না।
ভবন ধসে আগুনে পুড়ে গার্মেন্টস শ্রমিক মেয়েদের দেহ যখন মোমের মতো গলে গলে পড়েছিল,
এমনকি কারো কারো দেহ কয়লা হয়ে গিয়েছিল,পরিচয়ই গিয়েছিল তাদের হারিয়ে-
কার কি নাম বয়স ঠিকানা,
ডিএনএ টেস্ট ছাড়া কাউকেই খুঁজে পাওয়া যায়নি সেদিন,
কেউ কেউ শুধু একটা করে নাম্বার নিয়ে জুরাইন গোরস্তানে ঠাঁই পেয়েছিল,
তবু তোমরা কেউই এগিয়ে এসে রাষ্ট্রকে প্রশ্ন করলে না,
গণআদালত গঠন করে তাকে দাঁড় করালে না আসামীর কাঠগড়ায়!
রাষ্ট্রকে যারা প্রশ্ন করে না,
এদের মধ্যে আছে একদল সিন্ডিকেট ব্যবসায়ী
একদল দুর্বৃত্ত রাজনীতিক
একদল ধূর্ত আইনজীবী
একদল মিডিয়া ব্যবসায়ী
ঔপনিবেশিক মানসিকতা পূর্ণ একদল আমলা,
রাষ্ট্রকে এরা কেউই প্রশ্ন করে না,
প্রশ্ন করে না একদল বুদ্ধিজীবী
শিল্পকলা চারুকলা একাডেমি বাংলা
দখলে জারী রেখে চলে দুর্বৃত্ত সংস্কৃতি
যার পেছনে ভেড়ার পালের মতো হেঁটে চলে নতুন প্রজন্ম,
না,এরা কেউই রাষ্ট্রকে প্রশ্ন করে না,প্রশ্ন করবে না!
এমনকি একদল বামপন্থী,যারা দিল্লির
হিন্দুত্ববাদের খেদমত করে সেকুলার ইজমের ঢেকুর তুলে,চুপ থাকে সীমান্তে বাংলাদেশী হত্যায়,
না,এরাও রাষ্ট্রকে নিয়ে কোনো প্রশ্ন তোলে না,
লুণ্ঠন দুর্নীতি দুঃশাসনের সব খুঁটি তুলে ফেলতে এদের নেই কোনো আগ্রহ ।
বেইলী রোডে অগ্নিকান্ডে নাগরিকদের মৃত্যুর পর তুমি কি রাষ্ট্রকে প্রশ্ন করবে?
বেরুবে কি শহরে নাগরিকদের কোনো দীর্ঘ মিছিল?
পুৃঁজির অবাধ লুণ্ঠন আর বেপরোয়া সন্ত্রাসে রাষ্ট্রকে কি দাঁড়াতে হবে আগামীর কোনো গণআদালতে?
জালিয়াতির নির্বাচন,সরকার গঠন,দিল্লির হুকুম পালন
রাষ্ট্রের কি হবে হে মহামান্য নাগরিকগণ ?


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com