• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:২০
সর্বশেষ :
দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত ম*র*দে*হ উ*দ্ধার শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

সুন্দরবন পরিদর্শনে এনডিসি’র প্রতিনিধি দল

প্রতিনিধি: / ৬৬২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’র ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল সুন্দরবন পরিদর্শন করছেন। মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে এনডিসি’র ২৭ সদস্যের প্রতিনিধি দল পূর্ব সুন্দরবন বিভাগের করমজলে এসে পৌঁছান।
পূর্ব সুন্দরবন বিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, করমজল পৌঁছে তারা এখানকার বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ এ কেন্দ্রের নানা স্থাপনা ও সুন্দরনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। এছাড়াও অভয়াশ্রম ও দেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র হিসেবে করমজল এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সুন্দরবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন।
এসময় বাংলাদেশ সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাগণ ছাড়াও বিদেশী অনেক সামরিক কর্মকর্তাগণও সাথে ছিলেন। সুন্দরবন পরিদর্শন শেষে দুপুরেই তাদের গন্তব্যস্থলে ফিরেছেন বলে জানিয়েছেন বন কর্মকর্তা মো. আজাদ কবির।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com