• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৫
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গাজায় অপুষ্টি ও পানিশূন্যতায় মৃত শিশুর সংখ্যা বেড়ে ২৩

প্রতিনিধি: / ৫৫৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : খাবার ও সুপেয় পানির অভাবে গাজায় আরো শিশুর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার গভীর রাতে জানিয়েছে, গাজা শহরে অপুষ্টি ও পানিশূন্যতার কারণে আরো তিন শিশু মারা গেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, আল-শিফা হাসপাতালে ওই তিন শিশুরা মারা গেছে এবং এই মৃত্যুর ফলে গাজায় অপুষ্টিতে মারা যাওয়া শিশুর সংখ্যা ২৩-এ পৌঁছেছে। আশরাফ আল-কুদরা জানিয়েছেন, ‘তিন শিশুই গাজার আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অপুষ্টি ও পানিশূন্যতায় ভোগা বেশির ভাগ শিশুই মারা গেছে উত্তর গাজার বিভিন্ন হাসপাতালে। তবে ইসরায়েলি অবরোধের কারণে খাবার, পানি, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবের কারণে এসব শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।’ মন্ত্রণালয়ের পূর্ববর্তী বিবৃতি অনুসারে, ‘সম্ভাব্য দুর্ভিক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক সতর্কতা থাকলেও ইসরায়েলের কঠোর অবরোধের কারণে উত্তরের হাসপাতালে বেশিরভাগ শিশু মারা গেছে।’ এদিকে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ১৯ ফেব্রæয়ারি সতর্ক করে জানিয়েছে, গাজায় শিশু, গর্ভবতী নারী এবং স্তন্যদানকারী মায়েদের মধ্যে অপুষ্টি দেখা দিয়েছে। ফলে তাদের স্বাস্থ্য গুরুতর হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ছিটমহলে ইসরায়েলি বাহিনীর চলমান আক্রমণের কারণে। ইসরায়েল ফিলিস্তিনি ছিটমহলের ওপর অবরোধ আরোপের কারণে, বিশেষ করে উত্তর গাজার বাসিন্দাদের অনাহারের দ্বারপ্রান্তে ফেলে দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গেøাবাল নিউট্রিশন ক্লাস্টার দুই সপ্তাহ আগে গাজা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদনে বলেছে, গাজার ৯০ শতাংশ ৬ থেকে ১৮ মাস বয়সী শিশু খাবারের সংকটে রয়েছে। এ ছাড়া গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানো নারীরা ভুগছেন গুরুতর খাদ্যসংকটে। সূত্র: আনাদোলু এজেন্সি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com