• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১৪
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

‘স্কুইড গেম’খ্যাত অভিনেতার সাজা শ্লীলতাহানির অভিযোগে

প্রতিনিধি: / ৪৭৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বিনোদন: শ্লীলতাহানির অভিযোগে অবশেষে দোষী সাব্যস্ত হলেন ‘স্কুইড গেম’খ্যাত অভিনেতা ওহ ইয়ং-সু। ৭৮ বছর বয়সী এই অভিনেতা ২০১৭ সালের মাঝামাঝি সময়ে একজন নারীকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। সুওন জেলা আদালতের সেওংনাম শাখা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছে যে অভিনেতাকে আট মাসের কারাদÐ দেওয়া হয়েছে। যা দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। উপরন্তু, তাকে ৪০ ঘণ্টা যৌন শিক্ষা ক্লাসে উপস্থিত থাকার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। সংবাদ সংস্থা মারফত জানা গেছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ ওহ ইয়ং সু-র বিরুদ্ধেই গিয়েছে। অভিনেতা ওহ ইয়ং-সু নির্দোষ, এমনটা কোনওভাবেই আদালতে প্রমাণ করতে পারেনি তাঁর পক্ষের উকিল। সুওন জেলা আদালত মারফত জানা যায়, ২০১৭ সালে থিয়েটার করতে এক গ্রামে গিয়েছিলেন ওই অভিনেতা। ওই এলাকারই দুটি পৃথক অনুষ্ঠানে গিয়ে একই নারীকে শারীরিকভাবে শ্লীলতাহানি করেন ওহ ইয়ং-সু। এরপরই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ২০২২ সালে ওহ ইয়ং-সুকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান ‘স্কুইড গেম’ সিরিজটি বিশ্বব্যাপী ঝড় তোলে।এক মাসের মধ্যে ১১১ মিলিয়ন ভিউজ হয় এই কোরিয়ান সিরিজের। আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তার নিরিখে কে-পপ সেনসেশন বিটিএস এবং একাডেমি অ্যাওয়ার্ড-বিজয়ী সিনেমা ‘প্যারাসাইট’-এর পরেই ছিল ‘স্কুইড গেম’-এর নাম। এই সিরিজেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ইয়ং-সু-কে। তবে সেই প্রবীণ অভিনেতার অপরাধ জানাজানি হতেই অবাক হয়েছেন কোরিয়ান সিনেপ্রেমীরা। সিরিজটিতে অভিয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে গোল্ডেন গেøাব পুরস্কার জিতে নিয়েছিলেন এই ৭৯ বছর বয়সী অভিনেতা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com