• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৮
সর্বশেষ :
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শ্যামনগর এক ডজন মামলার আসামি হাসান গ্রেফতার দেবহাটার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন পুলিশ সুপার আশরাফুল আলম শ্যামনগরে দৈনিক রানার এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিম পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়লেন

প্রতিনিধি: / ৪৮৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপহার দেওয়া গাড়িতে চড়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে। শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ খবরটি জানিয়ে বলেছে, এ ঘটনা দুই দেশের বন্ধুত্ব জোরদার হওয়ার স্পষ্ট নিদর্শন। খবর রয়টার্সের। গত সেপ্টেম্বরে রাশিয়া সফর করে কিম জং-উন পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সফরের মধ্য দিয়ে পিয়ংইয়ং ও মস্কো কাছাকাছি আসার পাশাপাশি সামরিক সম্পর্ক জোরদার করার কথাও জানায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমাদের অভিযোগ, রাশিয়াকে কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। আর সেসব অস্ত্র ইউক্রেনে হামলায় ব্যবহার করছে রাশিয়া। তবে ওই দুই নেতাই পশ্চিমাদের এ অভিযোগ নাকচ করে দিয়েছেন। পুতিনের উপহার দেওয়া রুশ অরাস লিমুজিনে স্থানীয় সময় গত শুক্রবার চড়েছেন কিম জং-উন। কিমের বোন কিম ইয়ো-জংয়ের বরাতে কেসিএনএ বলছে, এটা রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্বের সুস্পষ্ট নিদর্শন। এর মধ্য দিয়ে দুই দেশের বন্ধুত্ব অনন্য উচ্চতায় পৌঁছাবে। কেসিএনএ জানায়, গত শুক্রবার কিম জং-উন উড়োজাহাজের মহড়া পরিদর্শন করেন। সেই সঙ্গে যুদ্ধের ‘বাস্তব’ প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ মহড়ার পর কিম জং-উন নিজেদের এ মহড়া পরিদর্শন করলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com