• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৭
সর্বশেষ :
সাংবাদিক আব্দুল মতিন হাসপাতালে ভর্তি, সকলের কাছে দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হকের দোয়া কামনা এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলহাজ্ব মাঈন উদ্দিন ময়নার শুভেচ্ছা নগরঘাটায় নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব আশাশুনিতে মোবাইল কোর্ট : ১৩ লক্ষ টাকার বাগদা বিনষ্ট নতুন ৩ উপজেলা ও ১ থানা গঠনের সিদ্ধান্ত বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত না.গঞ্জ সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকান থেকে অজগর উদ্ধার

৭৭ কোটি টাকার বাড়ি পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর

প্রতিনিধি: / ৪৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বিনোদন: হলিউড অভিনেত্রী ও সুপারমডেল কারা ডেলেভিনের লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। শুটিংয়ের কাজে লন্ডনে রয়েছেন ডেলভিনে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার সকালে লস অ্যাঞ্জেলেসে অভিনেত্রী এবং মডেল কারা ডেলিভিংনের বাড়িতে আগুন লেগেছে। জানা গেছে, মাঝরাতেই আগুন লাগে ডেলেভিনের বাড়িতে। এরপর স্থানীয়দের খবরে ১৩টি ইঞ্জিনসহ ৯৪ দমকল কর্মী সেখানে গিয়ে পৌঁছান। আগুনের তীব্রতা এতোটাই ছিলো যে সেই আগুন নিয়ন্ত্রণে গুরুতর আহত হন দুজন দমকল কর্মী। লস অ্যাঞ্জেলসের পুলিশ জানায়, তারা আগুনের কারণ খতিয়ে দেখছেন। এদিকে ডেলেভিন নিজের ইনস্টাগ্রামের একটি স্টোরিতে ভয়াবহ সেই অগ্নিকাÐের ছবি শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক দমকল কর্মী আসছেন। একটি পোস্টে তিনি লেখেন, ‘আমি সকল দমকল কর্মী ও সেই সকল মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এ ঘটনায় সাহায্যের হাত বাড়িয়েছেন।’ এদিকে স্থানীয়রা জানান, প্রতিবেশীদের খবরে উপস্থিত হওয়া দমকল বাহিনী দুই ঘন্টারও কিছু বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ২০১৯ সালে বিলাসবহুল এই বাংলোটি কিনেছিলেন অভিনেত্রী কারা ডেলেভিনে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com