• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

প্রতিনিধি: / ৪৪১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: দুই মাস পর আবারও জাপান সাগরের জলসীমায় স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়া। সোমবার রাজধানী পিয়ংইয়ং থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৪ মিনিট থেকে ৮টা ২২ মিনিটের মধ্যে পরপর কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। এগুলো পূর্ব উপক‚লে এগুলো প্রায় ৩০০ কিলোমিটার দূরত্বে গিয়ে সমুদ্রে পড়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্বের পড়েছে যার যার সর্বোচ্চ উচ্চতা ৫০ কিলোমিটার। একে স্পষ্ট উসকানি উল্লেখ করে, এর নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গত বৃহস্পতিবার ১০ দিনের বড় ধরনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শেষ করেছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন সামরিক বাহিনী। মহড়ার সমালোচনা করে পিয়ংইয়ং বলেছে, এটা তাদের ভ‚খন্ডে আগ্রাসনের অনুশীলন। যৌথ মহড়া শেষ হওয়ার কয়েকদিন পরই নিজেদের শক্তি প্রদর্শন করলো উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই, গণতন্ত্র সম্মেলনের উদ্বোধনী মঞ্চে উপস্থিত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। বিশ্বব্যাপী গণতান্ত্রিকভাবে পিছিয়ে পড়াদের জন্য গতকাল সোমবার থেকেই শুরু হয়েছে এ সম্মেলন। এবারে এই সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নেতৃত্বে প্রায়ই বিভিন্ন ধরনের স্বল্প ও দীর্ঘ মাত্রার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

 

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com