• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩
সর্বশেষ :
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মনির, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন ফতুল্লায় মায়ামনি সেবা সংস্থার উদ্যোগে বার্ষিক মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ নারায়ণগঞ্জে সাংবাদিক ও কবি কাজী আনিসুল হক হীরার জন্মদিন উদযাপন দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা স্মারক বিতরণ সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দুপাশে বেহাল দশা জনদুর্ভোগ কমাতে জামায়াত যুব বিভাগের স্বেচ্ছাশ্রম ও সংস্কার শ্যামনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম জন্মাষ্টমী উদযাপন ৪ সেপ্টেম্বর কবি ও সাংবাদিক কাজী আনিসুল হকের জন্মদিন শ্যামনগরে হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম, ঘরবাড়ি থেকে বিদ্যালয় এমনকি কবরস্থানও পানির নিচে বৃষ্টি হলেই খানাখন্দে পানি, কুলিয়া-গাজীরহাট সড়কে চরম দুর্ভোগ না.গঞ্জ সদরে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের মতবিনিময় সভা

রণবীর পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন

প্রতিনিধি: / ৪০৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিনোদন: পাঁচ বছরের দাম্পত্য, বিয়ের আগে বছর ছয়েকের প্রেম। ২০১৮ সালের নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন তারা। নিজেদের সংসারে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত দম্পতি। মা হতে চলেছেন দীপিকা। সেপ্টেম্বরই তাদের সংসারে আসতে চলেছেন নতুন অতিথি। যদিও দীপিকা কি অন্তঃসত্ত¡া না কি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন সেই নিয়ে জল্পনা রয়েছে বলিপাড়ায়। কিন্তু এর মাঝেই হঠাৎ সব কাজ ছেড়েছুড়ে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিলেন রণবীর সিং। এ মুহূর্তে বেশ কিছু বড় ছবির প্রস্তাব রয়েছে রণবীরের হাতে। যেমন ‘ডন ৩’ থেকে ‘শক্তিমান’ ও ‘বৈজু বাওরা’ ছবিটি রয়েছে রণবীরের ঝুলিতে। এক একটা ছবির জন্য এক একরকমের প্রস্তুতির প্রয়োজন রয়েছে তার। কিন্তু তার আগেই সন্তানের জন্য বিরতি নিতে চাইছেন অভিনেতা। গত কয়েক মাস ধরেই নিজের হাতের কাজ হালকা করছেন দীপিকা। নতুন কোনো ছবির প্রস্তাব গ্রহণ করছেন না তিনি। সেপ্টেম্বরে নতুন অতিথি আসার পর একটা লম্বা বিরতি নেবেন অভিনেত্রী। সেই মতো আগামী দিনের কাজ সাজাচ্ছেন তিনি। এবার স্ত্রী ও হবু সন্তানকে সময় দিতে আগভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রণবীর। সেপ্টেম্বর থেকে আগামী বছর পর্যন্ত তেমন কোনো কাজ রাখছেন না হাতে। সূত্রের খবর, ‘ডন ৩’ থেকে ‘শক্তিমান’-এর শুটিং শুরু করবেন আগামী বছর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com