• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৪৫
সর্বশেষ :
একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা তালায় সমতা ফোরাম সিএসও হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা

ফাহিমা বোলারদের নিয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ৬২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

স্পোর্টস: তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৭৮ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পরও ২০০ রানের নিচে আটকাতে পারেনি বাংলাদেশ। মিরপুরের মন্থর উইকেটে সে রান তাড়া করতে গিয়ে ১১৮ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা। হারের পর বোলারদের দুষেছেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। তবে দ্বিতীয় ম্যাচে নামার আগে শনিবার নাহিদার সঙ্গে ভিন্নমত পোষণ করলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। এক প্রশ্নের জবাবে ফাহিমা বলেন, ‘আমি মনে করি আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে। অন্যান্য দলের বিপক্ষে তারা তিন শর বেশি রান করেছে। আমি মনে করি আমাদের বোলারদের বিপক্ষে তারা ভুগেছে।’  ধারাবাহিকভাবে ভালো করছে বাংলাদেশ নারী দল। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হার দেখিয়েছে কঠিন বাস্তবতা। যে বাস্তবতা মেনে নিয়ে সিরিজে ফেরার লড়াইয়ে রোববার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবেন নিগার সুলতানারা। পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জও আছে। কারণ সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে পয়েন্ট টেবিলের সেরা ৬-এর মধ্যে থাকতে হবে। এই চক্রে স্বাগতিক ভারত ও পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দল পাবে সরাসরি ২০২৫ বিশ্বকাপ খেলার টিকিট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান উন্নতির দিকে মনোযোগ দেওয়ার লক্ষ্য ছিল বাংলাদেশের। ফাহিমা বলেন, ‘ রোববার আমরা ভালো খেলার চেষ্টা করব। আসলে ক্রিকেট খেলাটাই এমন। একটা চাপ থেকে যায়, প্রশ্ন থেকে যায়, আমরা ক্যারিয়ার কতটা বিল্ড করতে পেরেছি। এখানে সবার সুযোগ আছে। ব্যাটিং বলেন, ফিল্ডিং বলেন, বোলিং বলেন। বড় দলের বিপক্ষে চাইব আমাদের সেরাটা খেলার।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com