• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১০
সর্বশেষ :
শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

স্নিগ্ধ মনে

প্রতিনিধি: / ৫৬৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
ডি, সি, মন্ডল
স্নিগ্ধ মনে হৃদয়ের সনে
চলিব আমরা দূরে,
হাসিয়া চলিব কতই বলিব
কত কথা গান সুরে।
এ আকিঞ্চন সুধা ভরা মন
মিলন মাধুরি সনে,
বাসিব যে ভালো জ্বালিব যে আলো
হৃদ অন্তর মনে।
বাঁধিব সে ঘর হবে নাকো পর
থাকিব কতই সুখে,
করিয়া যত্ন তুমি সে রত্ন
কাটিব সকল দুখে।
সুখেতে থাকিয়া হৃদয়ে রাখিয়া
বাসিব তোমাতে ভালো,
মনের গহনে আপন মননে
জ্বালবো রঙিন আলো।
রাখি মনে জোর হয় যবে ভোর
গাহিছে পাখিরা গান,
সুমিষ্ট সুরে নাহি থাকি দূরে
রূপেতে ভরেছে মান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com