• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১
সর্বশেষ :
দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড

যারা ক্ষুদ্র পিঁপড়ার মতো হবে কিয়ামতের দিন

প্রতিনিধি: / ৩৯১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ধর্ম: আমর ইবনে শোআইব তাঁর পিতা থেকে এবং তিনি তাঁর দাদা থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের রূপে সমবেত করা হবে। তাদের চারদিক থেকে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদের টেনে নেওয়া হবে। আগুন তাদের গ্রাস করবে, জাহান্নামিদের গলিত রক্ত ও পুঁজ তাদের পান করানো হবে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৪৯২) উল্লিখিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) অহংকারী ও দাম্ভিকদের সতর্ক করেছেন। যারা আল্লাহর সৃষ্টিক‚ল ও মানুষের ওপর দম্ভ প্রকাশ করে, কিয়ামতের দিন আল্লাহ তাদের লাঞ্ছনাকর শাস্তি দেবেন। শুধু এই হাদিস নয়; বরং অসংখ্য আয়াত ও হাদিসে অহংকার ও অহংকারীদের নিন্দা করা হয়েছে এবং তা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিসে ব্যবহৃত ‘জার’ দ্বারা এমন পিঁপড়াকে বোঝায়, যা সাধারণ পিঁপড়ার চেয়েও বেশি ক্ষুদ্র। তাফসিরবিদরা বলেন, এক শ জার বা ক্ষুদ্র পিঁপড়া ওজন করলে একটা গমের সমান ওজন হয়। হাদিসের ভাষ্য অনুযায়ী মানুষের অবয়ব মানুষের মতোই থাকবে, তবে তাদের আকৃতি ছোট হয়ে যাবে। আল্লাহ তাদের আকৃতি ছোট করবেন নিজেদের ব্যাপারে তাদের মিথ্যা ধারণা ভেঙে দিতে। কেননা তারা আল্লাহর সামান্য সৃষ্টি হয়েও অহংকার করত। অথবা এর মাধ্যমে আল্লাহ তাদের প্রকৃত অবস্থান কতটা ক্ষুদ্র তা দাম্ভিকদের সামনে তুলে ধরবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com