• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৭
সর্বশেষ :
তালার ঘুষখোর নায়েব আব্দুর রহমানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা নারায়ণগঞ্জে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত কালিগঞ্জের ভাড়াশিমলা বিএনপি কার্যালয়ে বোমা হামলায় আতঙ্কিত এলাকাবাসী, পুলিশি তদন্ত চলমান জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও দোয়া মাহফিল শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ১৯ জন প্রার্থী, ভোট ৫ সেপ্টেম্বর কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকো কোঃ ডেলিভারিম্যান আবু রায়হান নি*হত মৎস্য ঘেরের আইলে সবজি চাষে তালার কৃষকদের সাফল্য মুঠোফোনে জুয়ার ফাঁদ: দ্রুত লাভের আশায় সর্বস্ব হারাচ্ছে তরুণরা

বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে মোংলায় মানববন্ধন

প্রতিনিধি: / ৯৩২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট কতৃর্ক গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী, শিক্ষা বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে মোংলা সরকারী কলেজ ছাত্রলীগ।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় মোংলা সরকারী কলেজ শাখার আয়োজনে কলেজ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদ ও জঙ্গিবাদের আস্ফালন মেনে নেয়া হবে না। মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবি জানিয়ে বক্তারা বলেন, বুয়েট কৃর্তক গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী, শিক্ষা বিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
মোংলা সরকারী কলেজের সভাপতি রাজুল ইসলাম সানী’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোংলা সরকারী কলেজের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী সাগর, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল আহমিন সানিসহ অন্যান্যরা। পরে একটি বিক্ষোভ মিছিল করে তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com