• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:০৭
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

কলকাতা এখন শীর্ষে টানা তিন জয়ে

প্রতিনিধি: / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: টানা তিন জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টস জিতে ব্যাট করে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর উপহার দেয় কলকাতা। ৭ উইকেটে করে ২৭২ রান। অথচ গত সপ্তাহেই সর্বোচ্চ ৩ উইকেটে ২৭৭ রানের রেকর্ড স্কোর গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন বিধ্বংসী ব্যাটিংয়ে বড় স্কোরবোর্ড পেতে অবদান রাখেন সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী ও আন্দ্রে রাসেল। ৩৯ বলে ৭ চার ও ৭ ছক্কায় ৮৫ রান করেন নারিন। তার পর ২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেছেন রঘুবংশী। আর রাসেল ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন। রিংকু সিংও কম যাননি। ৮ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৬ রান করেন তিনি। দিল্লির হয়ে ৫৯ রানে তিনটি উইকেট নিয়েছেন আইনরিখ নর্কিয়া। ৪৩ রানে দুটি নেন ইশান্ত শর্মা। জবাবে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ছিটকে পড়ে দিল্লি। একে একে সাজঘরে ফিরেছেন পৃথ্বী শ (১০), মিচেল মার্শ (০), অভিষেক পোরেল (০) ও ডেভিড ওয়ার্নার (১৮)। সেই ধাক্কা কাটিয়ে উঠার চেষ্টা করেন ঋষভ পান্ত (৫৫) ও ক্রিস্টান স্টাবস (৫৪)। দিল্লির ইনিংসের লড়াইটা ছিল এই দ্জুনের ব্যাটেই। তারা ফিরতেই ১৭.২ ওভারে ১৬৬ রানে শেষ হয় দিল্লির ইনিংস। পান্তের ২৫ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়। স্টাবসের ৩২ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছয়ের মার। কলকাতার হয়ে ২৭ রানে তিনটি উইকেট নিয়েছেন বৈভব অরোরা। ৩৩ রানে ৩টি নিয়েছেন বরুণ চক্রবর্তীও। ২৫ রানে দুটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ব্যাট হাতে ঝড় তোলার পর বল হাতেও ২৯ রানে একটি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন নারিন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com