• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩
সর্বশেষ :
শ্যামনগরে উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা বিষয়ক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সং*ঘ*র্ষ-গুলিবর্ষণ, নি*হত বেড়ে ২ সেবার অঙ্গীকার নিয়ে কাদাকাটির মেম্বার প্রার্থী হারুন অর রশিদ বাচ্চু চট্টগ্রামে ঢাকা মেইল ট্রেনে আগুন দিয়ে নাশকতার চেষ্টা খুলনা জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪০, ইয়াবা জব্দ দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক

৬০০ জন বিসিবিতে কোচ হতে আগ্রহী

প্রতিনিধি: / ৭২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন বিভাগের কোচিং স্টাফে একাধিক পদ খালি হয়েছে। বিসিবি এ দল, হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিট, অনূর্ধ্ব-১৯ দল মিলিয়ে আট থেকে ১০টি পদে কোচ নিয়োগের কাজ করছে বোর্ড। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এসব পদের জন্য প্রায় ৬০০ আবেদন জমা পড়েছে। তবে এখনো যাচাই-বাছাই শেষ না হওয়ায় ঠিক কতজন স্থানীয় কোচ হতে চেয়ে আগ্রহ দেখিয়েছেন, সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। এদিকে গেম ডেভেলপমেন্ট বিভাগের লেগ স্পিন কোচ শহিদ মাহমুদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি। নতুন মেয়াদে আরো দুই বছর কাজ চালিয়ে যাবেন এই পাকিস্তানি। সঙ্গে বেতনও বেড়েছে তাঁর। আগের চুক্তিতে পেতেন আড়াই হাজার ডলার, নতুন চুক্তিতে সেটি বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ডলারে। শহিদ মূলত বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের হয়ে বয়সভিত্তিক পর্যায় থেকে লেগ স্পিনার খোঁজার কাজ করবেন। শহিদের চুক্তির মেয়াদ বাড়লেও অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ স্টুয়ার্ট লকে আর রাখবে না বিসিবি। ব্যাটিং পরামর্শক ওয়াসিম জাফরের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com