• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০২
সর্বশেষ :
বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মানবিক ডাক্তার ফখরুল আলম টিটুর দীর্ঘ চিকিৎসায় সুস্থ জীবনে ফিরলেন রোমিও তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একমাত্র উপার্যনক্ষম ছেলেকে হারিয়ে কাঁদছেন মুক্তিযোদ্ধা বাবা

অনলাইন ডেস্ক / ৯১৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
একমাত্র উপার্যনক্ষম ছেলেকে হারিয়ে কাঁদছেন মুক্তিযোদ্ধা বাবা

🖼️ ফটো কার্ড তৈরি করুন

খুলনায় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য সুমন ঘরামীর বাড়িতে শোকের মাতম চলছে। পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যক্তিকে হারিয়ে বীর মুক্তিযোদ্ধা বাবা শুশীল ঘরামী বাকরুদ্ধ হয়ে পড়েছেন। মা গীতা রানী ও স্ত্রী পাগলীনী।

 

সুমন ঘরামীর মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমেছে বলেও জানান চেয়ারম্যান লিটন মোল্লা।

 

শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা সংঘর্ষ চলাকালে ওই পুলিশ সদস্য নিহত হন। নিহত পুলিশ সদস্য সুমন কুমার ঘরামীর বাড়ি বাগেরহাটের কচুয়ায় উপজেলায়।

 

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসীন হোসেন জানান, সুমন উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন গ্রামের মুক্তিযোদ্ধা শুশীল ঘরামীর ছেলে। তিনি খুলনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।

 

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা জানান, সুমন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিলেন। তার ৪ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com