• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৭
সর্বশেষ :
দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি

পরিবেশমন্ত্রী কেনিয়ায় সম্মেলনে যোগ দেবেন

প্রতিনিধি: / ৫৭৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ষষ্ঠ জাতিসংঘ পরিবেশ সম্মেলনের হাই লেভেল সেগমেন্টে যোগ দেওয়ার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী কেনিয়া যাচ্ছেন। সোমবার বিকেলে তিনি কেনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব এখন জলবায়ু পরিবর্তন, প্রকৃতি ও জীববৈচিত্র্যের হ্রাস এবং (প্লাস্টিক) দূষণের ত্রিশঙ্কা মোকাবেলা করায় এবারের জাতিসংঘ পরিবেশ অধিবেশনের থিম নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের হ্রাস এবং দূষণ মোকাবেলায় কার্যকর, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই সহযোগিতামূলক পদক্ষেপ। মন্ত্রী সাবের হোসেন চৌধুরী অধিবেশনের হাই লেভেল সেগমেন্টে অংশগ্রহণ, বাংলাদেশের কান্ট্রি স্টেটমেন্ট প্রদান এবং স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজনে দেশের সাফল্য তুলে ধরবেন। পরিবেশগত সুরক্ষায় জাতীয় উদ্যোগ ও মালিকানার গুরুত্বের পাশাপাশি তিনি বৈশ্বিক ঐক্য ও কর্মের গুরুত্ব তুলে ধরবেন। জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগদান শেষে আগামী ৩ মার্চ তাঁর দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com