• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২০
সর্বশেষ :
সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন ফতুল্লায় মাদ্রসায় অ*গ্নিকা*ন্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে জরিমানা নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি সীমান্তে ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক, গ্রেপ্তার ১৫২ সুন্দরবনে বনদস্য নির্মূলের আন্দোলন,মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন

ভারি তুষারপাতে আফগানিস্তানে নিহত ১৫

প্রতিনিধি: / ৫১১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : গত তিন দিনে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ভারি তুষারপাতে ১৫ জন প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে আফগানিস্তানের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল টোলো নিউজ জানিয়েছে। তারা আরো জানিয়েছে, বালখ এবং ফারিয়াব প্রদেশে তুষারপাতের কারণে প্রায় ১০ হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। সার-ই-পুল এলাকার বাসিন্দা আব্দুল কাদিন জানান, আফগানদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এখনো অব্যাহত রয়েছে তুষারপাত, অনেক রাস্তা আটকে আছে, চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আমানুল্লাহ নামের আরেক বাসিন্দা বলেন, এ পরিস্থিতিতে খুব দ্রæত সরকারি সাহায্য প্রয়োজন। আফগানিস্তান বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। বিশেষ করে গবাদি পশুর মালিকদের ক্ষতি মোকাবেলা করার জন্য। কর্তৃপক্ষ বলখ, জাওজান, বাদঘিস, ফারিয়াব এবং হেরাত প্রদেশে পশুসম্পদ মালিকদের সহায়তার জন্য পঞ্চাশ মিলিয়ন আফগান মুদ্রা বরাদ্দ করেছে। কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তালেবান নিযুক্ত মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন জানান, প্রদেশে গঠিত কমিটি দ্রæত কাজ করছে। কমিটিগুলো অবরুদ্ধ রাস্তাগুলো খোলার, ক্ষতিগ্রস্তদের খাদ্য ও পশুখাদ্য বিতরণ এবং ভারি তুষারপাতের পর আটকে পড়াদের উদ্ধার করতে সক্রিয়ভাবে কাজ করছে। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই বলেছেন, শীতকালীন পরিষেবাকর্মীরা ইতিমধ্যে বাদঘিস, ঘোর, ফারাহ, কান্দাহার, হেলমান্দ, জাওজান এবং নুরিস্তানের মতো প্রদেশে সহায়তা প্রদান করেছে। তীব্র তুষারপাতের ফলে সালাং গিরিপসহ প্রধান পরিবহন রুট বন্ধ হয়ে গেছে এবং ঘোর, বাদঘিস, গজনি, হেরাত এবং বামিয়ানের মতো বিভিন্ন প্রদেশে প্রবেশাধিকার বন্ধ হয়ে গেছে। ফারিয়াবের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ইসমাতুল্লাহ মুরাদি জানিয়েছেন, প্রদেশে ভারি তুষারপাতের ফলে বেশির ভাগ জেলায় রাস্তা বন্ধ হয়ে গেছে, প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা আটকা পড়েছে। তুর্কমেনিস্তান সীমান্তের চাহার সাদা জেলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে টোলো নিউজ জানিয়েছে। সূত্র : এনডিটিভি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com