• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৭
সর্বশেষ :
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, ইউএনওর মাধ্যমে ডিসিকে স্মারকলিপ নগরঘাটায় ৮ দলীয় নকআউট হাডুডু টুর্নামেন্টের ফাইনালে পাঁচপাড়া দল চ্যাম্পিয়ন সখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণ কেশবপুরে ট্রাকের ধাক্কায় হাবিবের গাড়ি দুমড়েমুচড়ে, প্রাণে বাঁচলেন দেবহাটা উপজেলা প্রশাসন কাপ ফুটবলের ফাইনালে থানা একাদশের জয় জাতিসত্তার স্বর ও বাঙালির আত্মপরিচয়ের কবি মুহম্মদ নূরুল হুদার শুভ জন্মদিবস না.গঞ্জ সদরে উন্নয়ন কাজ যথাসময়ে বাস্তবায়নে এলজিইডির ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত পাটকেলঘাটায় দিনের বেলায় সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি, ১০ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযান: ওটি-প্যাথলজি সিলগালা, ম্যানেজারকে গ্রেপ্তারের নির্দেশ

মডেল শুভ শিরোনামহীনের দুই গানে

প্রতিনিধি: / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বিনোদন: দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের অষ্টম অ্যালবামের দুটি গানে মডেল হয়েছেন অভিনেতা সিফাত আমিন শুভ। শিরোনামহীনের ‘বাতিঘর’ অ্যালবামে দশটি গান রয়েছে। এর মধ্যে ‘জানে না কেউ’ ও ‘প্রিয়তমা’ গানে মডেল হয়েছেন সিফাত আমিন শুভ। ভারতের তুষারাবৃত পর্বত প্রদেশ হিমাচলে দৃশ্যধারণের কাজ হয়েছে। অভিনেতা সিফাত আমিন শুভ বলেন— ‘আমি ছোটবেলা থেকেই শিরোনামহীনের ভক্ত। বিশেষ করে জিয়াউর রহমান ভাইয়ের। তার গান শুনেই বড় হয়েছি। দেশের জনপ্রিয় এই ব্যান্ডের দুটি গানের মডেল হতে পারা, আমার জন্য দারুণ একটি বিষয়।’ হিমাচলে টানা ১২ দিন শুটিং করে শিরোনামহীন। সেই অভিজ্ঞতা জানিয়ে সিফাত আমিন শুভ বলেন, ‘হিমাচলে প্রচÐ ঠান্ডার মাঝেও আমাদের টিম সেখানে ১২ দিন শুটিং করেছে। বিষয়টি বেশ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু জিয়া ভাই সবসময় সাপোর্ট করে আমাদের কাজগুলো সহজ করে দিয়েছেন। অসাধারণ কিছু লোকেশনে এই গানের দৃশ্যধারণ করা হয়েছে। আশা করছি, শিরোনামহীনের ভক্তরা দারুণ কিছু পেতে চলেছেন।’ সিফাত আমিন শুভর প্রশংসা করে শিরোনামহীন ব্যান্ডের দলপ্রধান জিয়াউর রহমান বলেন, ‘হিমাচলের মতো এক প্রদেশে নানা চ্যালেঞ্জ প্রতিক‚লতার মাঝেও আমাদের টিম গান দুটির শুটিং শেষ করেছে। এই গানে বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য ছিল, যেগুলোর জন্য সিফাত আমিন শুভ ঝুঁকি নিয়ে কাজ করেছে। আমি আমার পুরো টিমের জন্যই গর্বিত। বাকিটা গান প্রকাশ পেলে ভক্তরাই বিচার করবেন।’ ‘জানে না কেউ’ গানের স্পন্সার সিনার্জি সল্যুশনস। আগামী ঈদুল ফিতরের পর গান দুটি মুক্তি পাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com