• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

মানুষের ঢল শহিদ মিনারে শ্রদ্ধা জানাতে

প্রতিনিধি: / ৫৭৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহিদ মিনারে ভিড় করেছেন সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন।মঙ্গলবার রাত ১২টার আগে থেকেই সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে আসেন। অনেকে কালো ব্যানারে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’, ‘বাংলা ভাষা অমর হোক’, ‘বাংলা আমার মায়ের ভাষা’ ইত্যাদি স্লোগান লিখে এনেছেন। এর আগে মঙ্গলবার মধ্যরাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভাষা শহিদদের শ্রদ্ধা নিবেদনের পর ওই এলাকা ত্যাগ করলে সর্বস্তরের জনগণের জন্য শহিদ মিনার খুলে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় শহিদ মিনারে হাজারো মানুষের ঢল নেমেছে। কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে পলাশী হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে সবাই ধীরপায়ে এগিয়ে চলেছেন শহিদ মিনারের দিকে। অনেকের পোশাক ও সজ্জাতেও রয়েছে শোকের কালো রং। কণ্ঠে আছে সেই বেদনাবিধুর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারিৃ’।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com