• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৮
সর্বশেষ :
বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার তালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পি*টিয়ে হ*ত্যার অভিযোগ অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা, সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে কাকিকে কু*পিয়ে হ*ত্যা, ঘাতক আটক সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ কাঁকড়া শিকার: ৬০ কেজি কাঁকড়াসহ আটক ৩ ‎পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি শ্যামনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার প্রদান দেবহাটায় সখিপুর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

সামিরা খান মাহি থালা হাতে রাস্তায় ঘুরছেন

প্রতিনিধি: / ৫৯০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিনোদন: ছোটপর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। নো মেকআপ লুকে ক্যামেরার সামনে হাজির হয়ে ট্রলের মুখে পড়তে দেখা গেছে এই নায়িকাকে। এবার তিনি থালা হাতে নামলেন রাস্তায়। সামিরা খান মাহি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি, পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে।’ সেই ছবিতে দেখা যায় একেবারে সাদা পুরানো শাড়ি পরেছেন মাহি। এক হাতে ভিক্ষার থালা, আরেক হাতে ঝুলি। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন সামনের দিকে। চোখে তার রাজ্যের ক্লান্তি। কিন্তু হঠাৎ কেন এমন রূপে মাহি?খোঁজ নিয়ে জানা গেল, একটি নাটকের শুটিং করতে গিয়ে এমন রূপে হাজির হয়েছেন তিনি। নাটকের নাম ‘ফকির থেকে কোটিপতি’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। নাটকটিতে মাহির বিপরীতে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এই নাটকের একটি দৃশ্যে ফকির সেজে ভিক্ষা করতে দেখা যাবে মাহিকে। এ বিষয়ে মাহি বলেন, এটা আসলে ঈদের একটি নাটক। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। নানা চরিত্র ও গেটআপ নিতেও আমার ভালো লাগে। একটা চ্যালেঞ্জ থাকে। এখানে আসলে গল্পের প্রয়োজনেই ভিক্ষুকের লুক নিয়েছি। তবে ছবিটি পোস্ট করার পর দেখলাম আমি এমন লুকে কেন, এটা জানার আগ্রহ সবার। আসলে এমন বেশ কিছু চরিত্রেই আমি এবারের ঈদে হাজির হচ্ছি। সামিরা খান মাহির আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। একটি রিয়ালিটি শো’র মাধ্যমে ২০১৪ সালে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকে মাহি প্রথম অভিনয় করেন। পরবর্তীতে ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’, ‘এক পা দু’পা’সহ আরও অনেক ওয়েব নাটকে অভিনয় করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com