• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪
সর্বশেষ :
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু শ্যামনগরে ম*রা কাঁকড়ার দুর্গন্ধে অ*তিষ্ঠ এলাকাবাসী, জরুরি হস্তক্ষেপ কামনা কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

সায়ন্তিকা জায়েদ খানের বউ হতে চান

প্রতিনিধি: / ৩৩৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

বিনোদন: অভিনয় ও রাজনীতি একসঙ্গে করছিলেন পশ্চিমবঙ্গের তারকা সায়ন্তিকা। তবে এবার তিনি লোকসভা নির্বাচনের টিকিট পাননি। তাই রাজনীতির মাঠে খুব একটা শক্ত অবস্থানে নেই তিনি। সিনেমাতেও নেই খুব একটা। কিছুদিন আগে বাংলাদেশে শুটিং করে গেছেন। নায়ক ছিলেন জায়েদ খান। কিন্তু সেই শুটিং নিয়েও কম জল ঘোলা হয়নি। তাই কাজটা শেষ না করেই কলকাতায় ফিরতে হয়েছে তাঁকে। শোনা যাচ্ছে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা। পাত্র নাকি এ দেশের জায়েদ খান! আসলে কি তাই? যদিও বেশ কিছুদিন আগে বাংলাদেশে জায়েদ খানের নায়িকা হয়ে একটি সিনেমা করতে এসেছিলেন সায়ন্তিকা। সে সময় জায়েদের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনও ছড়ায়। কক্সবাজারে শুটিংয়ের ফাঁকে তাঁদের একান্তে সময় কাটানোর খবরও আসে। তাহলে কি জায়েদ খানের বউ হচ্ছেন তিনি? বিয়ে এবং জায়েদ খান প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক বক্তব্যে স্পষ্টই জানালেন। অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না, একেবারেই কারো বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারো নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’ সায়ন্তিকা আরো বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে। সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’ এর আগে বাংলাদেশের অভিনেতা জায়েদ খানের সঙ্গে সায়ন্তিকার প্রেমের গুঞ্জন রটেছিল। বাংলাদেশে এসে সিনেমার শুটিং না করেই পশ্চিমবঙ্গে ফেরত যান তিনি। যা নিয়ে ভারত-বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোতে তুমুল আলোচনা হয়।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com