• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৯
সর্বশেষ :
বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ

‘ডার্ক ওয়ার্ল্ড’ এ কৌশানী মাহির জায়গায়

প্রতিনিধি: / ৩৩০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমায় গতবছর যুক্ত হয়েছিলেন মাহিয়া মাহি। তবে মাত্র ৩ দিন শুটিংয়ের পরই সরে দাঁড়ান সিনেমাটি থেকে। শোনা গিয়েছিল পরীমনির নাম আসায় ছবিটি ছেড়ে দিয়েছেন তিনি। নতুন খবর হলো মাহির ছেড়ে দেওয়া ছবিটিতে এবার নেওয়া হলো কলকাতার নায়িকা কৌশানী মুখার্জিকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ও প্রযোজক মুন্না খান। ছবির শুটিংয়ে অংশ নিতে আগামী শনিবার ঢাকা আসবেন কৌশানী। এমনটা উল্লেখ করে ছবির নির্মাতা মানিক বলেন, ‘৪ ফেব্রæয়ারি থেকে ঢাকায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই কৌশানী থাকবেন। আশা করছি একটানা শুটিং করে কাজ শেষ করতে পারব।’‘ডার্ক ওয়ার্ল্ড’-এর নায়ক ও প্রযোজক মুন্না খান বলেন, ‘সিনেমার গল্প খুব পছন্দ হয়েছে কৌশানী মুখার্জির। ইতোমধ্যে তার সঙ্গে সমস্ত ফরমালিটি শেষ হয়েছে। শেষ লটের প্রথম দিন থেকেই তিনি থাকবেন শুটিংয়ে।’ ‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি ছবি। এতে মাহিরর চরিত্রটি ছিল পুলিশ অফিসারের। সেই চরিত্রে দেখা যাবে কৌশানীকে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com