• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩২
সর্বশেষ :
শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে

নুসরাত ফারিয়া হঠাৎ হাসপাতালে

প্রতিনিধি: / ৩৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন। এরপর তাকে দ্রæত রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে গনমাধ্যমতে নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নুসরাত ফারিয়ার মা বলেন, কয়েকদিন ধরেই একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিকজনিত কোনো সমস্যা হচ্ছিল। কোনোকিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যাথা করছিল। গত বৃহস্পতিবার বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায়, চোখে-মুখে পানি দেওয়ার পর সেন্স ফিরে। সেন্স ফেরার পরপর রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে। কথা বলছে। জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন। অভিনেত্রীর মা আরও বলেন, আজকে রাতটা হাসপাতালে রাখতে হবে। চিকিৎসক সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com