• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩০
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

মধ্যপ্রাচ্যে আমরা কখনোই যুদ্ধের ব্যাপ্তি চাইনি: ইরান

প্রতিনিধি: / ৪৭৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : গাজা যুদ্ধ ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনায় লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ কখনোই এ অঞ্চলে যুদ্ধ চায়নি। খবর আল জাজিরার। শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বু হাবিবের সঙ্গে দাঁড়িয়ে তিনি বলেন, ইরান ও লেবানন নিশ্চিত করেছে যে, যুদ্ধ কোনো সমাধান নয়। আমরা কখনো এ যুদ্ধের প্রসার চায়নি। তবে তিনি হুমকি দেন যে, লেবাননে ইসরায়েলের ব্যাপক আক্রমণ হবে সেদেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘শেষ দিন’। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে ইরান ও তাদের সশস্ত্র মিত্র গোষ্ঠীগুলোর ওপর অব্যাহতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর দায় চাপাচ্ছে, ঠিক তখন আমির-আব্দুল্লাহিয়ান এ সফর করলেন। আমির-আব্দুল্লাহিয়ান সাংবাদিকদের বলেন, গাজা ও পশ্চিম তীরে ইহুদিদের হামলা ও গণহত্যার কয়েক মাস পরও তেল আবিব তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, ইহুদিবাদী শাসন ও নেতানিয়াহুর জন্য আমেরিকার অব্যাহত সমর্থনেও পরাজয় ছাড়া কোনো ফল আসবে না। সফরকালে ইরানের এ শীর্ষ ক‚টনীতিক লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি, লেবাননের পার্লামেন্টের স্পিকার জিয়াদ নাখালে, ইসলামিক জিহাদ মুভমেন্টের সেক্রেটারি জেনারেলসহ হামাসের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহর সঙ্গেও সাক্ষাৎ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com