• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:২৪
সর্বশেষ :
দেবহাটায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত সাতক্ষীরার ইটাগাছা এলাকা থেকে ২ হাজার বোতল ফেন্সিডিলসহ ট্রাক আটক, হেলপার গ্রেপ্তার ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর মোড় পর্যন্ত রাস্তাটির বেহাল দশা তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা জ্বালানি তেল পা*চাররোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ

যিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন

প্রতিনিধি: / ২৯১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়াবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন। তাই নতুন প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করানো হবে না তাঁর। ২০১৮ সালে পাকিস্তান তেহরিক ই ইনসাফ ক্ষমতায় এলে প্রেসিডেন্ট পদে আরিফ আলভি মনোনয়ন পান। সে বছর ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। কিন্তু দলটির প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম আলভি প্রেসিডেন্ট পদে থেকে যান। জিও নিউজ বলছে, আগামী ২৬ ফেব্রæয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিন দিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে। এর মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভি সুযোগ হারাবেন। সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত। এর এক সপ্তাহ আগে যদি প্রেসিডেন্ট নির্বাচন হয় তাহলে নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন। সূত্র: জিও নিউজ


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com