• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১
সর্বশেষ :
দু*র্নীতি ও চাঁ*দাবাজি মুক্ত দেশ গড়ার আহ্বান অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সাতক্ষীরা ৪ আসনকে বেকারত্ব মুক্ত করার পরিকল্পনা আছে : ড. মনিরুজ্জামান তালায় গরিব ও অসহায় বৃদ্ধাদের মাঝে শাড়ি বিতরণ সাতক্ষীরায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতিক ও হ্যা ব্যালটকে জয়যুক্ত করুন সুন্দরবনে নিষিদ্ধ জোমরা, ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ ফয়জুল্যাপুরে গাছের চারার সাথে এ কেমন শ*ত্রুতা? তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করা হবে : হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগর পল্লী সঞ্চয় ব্যাংক ম্যনেজারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড়

পিন করা বার্তা দেখার উপায় মেসেঞ্জারে

প্রতিনিধি: / ৩১১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

আইটি: মেসেঞ্জার যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। মেসেঞ্জারে যোগাযোগ হয় ‘পিনড মেসেজ’ ফিচার এ যোগাযোগকে আরও বেশি সহজ করেছে। অনেক সময় মেসেঞ্জারে প্রয়োজনীয় আগের বার্তা খুঁজে পেতে সার্চ অপশনে গিয়ে খুঁজে বের করতে হতো যার জন্য অনেক সময় লেগে যেত। কিন্তু চ্যাট বক্সের ওপরে পিন করা বার্তাগুলো দেখা যাওয়ায় প্রয়োজনের সময়ে খুব সহজে তা খুঁজে পাওয়া যায়। মেসেঞ্জারের এই ফিচার ব্যক্তিগত বা গ্রæপ চ্যাটে তাৎক্ষণিক বার্তাবাহক হিসেবে কাজ করে। ম্যাসেঞ্জারে লিঙ্ক ও ফটোসহ পৃথকভাবে সকল বার্তা আপনি পিন করতে পারবেন। পিন করা বার্তা চ্যাটে উপস্থিত প্রত্যেকের জন্য পিন করা যায়। এর জন্য প্রথমে মেসেঞ্জার অ্যাপে প্রবেশ করুন। মেসেঞ্জারে ব্যক্তিগত বা গ্রæপ চ্যাটে একটি বার্তা যেটি আপনি পিন করতে চান তাতে ট্যাপ করে ধরে রেখে ‘পিন’ অপশন আসলে তাতে ট্যাপ করুন। পরবর্তীতে একটি চ্যাটে এই সমস্ত পিন করা বার্তা দেখতে, চ্যাটের শীর্ষে চ্যাটের নামের ওপর ট্যাপ করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে ‘ভিউ পিনড মেসেজ’ অপশনে ট্যাপ করলেই পরবর্তীতে তারিখ অনুযায়ী পিন করা সব বার্তা দেখা যাবে এবং পিন করা বার্তার আগে বা পরের বার্তা দেখতে পিনড বার্তার ডান দিকে থাকা অ্যারো চিহ্নতে ট্যাপ করতে হবে।আপনি যদি কোনো পিন বার্তা আনপিন করতে চান তাহলে পিন করা বার্তায় ট্যাপ করে ধরে রাখলে আনপিন অপশন আসবে সেখানে ক্লিক করুন। একটি চ্যাটে ৫০টি পর্যন্ত পিন করা বার্তা থাকতে পারে৷ যখন একটি চ্যাটে ৫০টি পিন করা বার্তা থাকে, তখন একটি নতুন পিন করার জন্য আপনাকে একটি বার্তা আনপিন করতে হবে। মেসেঞ্জারে পিনড মেসেজের এই ফিচার প্রয়োজনীয় সকল বার্তা খুব কম সময়ে দেখিয়ে দেয় যা সময় ও পরিশ্রম দুটোই কমিয়ে দেয়।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com