• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৭
সর্বশেষ :
ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন

মোরেলগঞ্জে হোটেলের খাবার খেয়ে ৩ পরীক্ষার্থী হাসপাতালে

প্রতিনিধি: / ২৪২৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক
 বাগেরহাটের মোরেলগঞ্জে হোটেলের খাবার খেয়ে ৩ জন দাখিল পরীক্ষার্থী গুরুত্বর অসুস্থ হয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার কেজি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রের দাখিল পরীক্ষার্থী নিশানবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ জামিরতলা বিএস দাখিল মাদ্রাসার ছাত্রী সাদিয়া আক্তার (১৬), লিচা আক্তার (১৭) ও লিজা আক্তার (১৬) পরীক্ষা শেষে নব্বাইরশী বাসষ্ট্রান্ডে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে একটি হোটেলে খাবার খেয়ে কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আরএম হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন লিচা আক্তারের বড় বোন লিপি আক্তার জানান, পরীক্ষা শেষে বাসষ্ট্রান্ড এলাকায় একটি হোটেলে  আমার বোনসহ ৩ পরীক্ষার্থী সিংগারা ও পরাটা খাওয়ার পরপরই। অসুস্থ হয়ে পড়ে ওখান থেকে পাসেই আরএম হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির  নির্দেশ দেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. লাবণী আক্তার বলেন, অজানা বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ৩ ছাত্রী হাসপাতালে ভর্তি আছে। তাদের অবস্থা এখন ভালোর দিকে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com