• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৬
সর্বশেষ :
পাঁচ ধাপে ইউপি নির্বাচন: ইসি’র নতুন রোডম্যাপ ও মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা পরীমনির বিরুদ্ধে গ্রে*ফ*তারি পরোয়ানা প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত হ‌লেন ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন তালায় ডেইরি ব্যবসায়ীকে ধারালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে জ*খম, ২৭ হাজার টাকা ছি*নতা*ইয়ের অভিযোগ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাটাকের রোগীকে স্ট্রেপ্টোকাইনেজ ইনজেকশন প্রদান কর্মী থেকে উদ্যোক্তা: আবু জাফর মোহাম্মদ সালেহের সফলতার গল্প তালায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন শ্যামনগরে বাসের ধাক্কায় ভ্যান চালকের মৃ*ত্যু শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ

পিরোজপুরের পৌরসভার হোড়ের হাওলায় রাস্তা আটকিয়ে চলাচলে বাধা দেয়ার অভিযোগ

প্রতিনিধি: / ৫৫৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিজস্ব,প্রতিনিধিঃ পিরোজপুরের পৌরসভার ৬ নং ওয়ার্ডে হোড়ের হাওলায় মিজানুর
রহমানের পরিবারে দর্ঘি দিনের রাস্তা আটকিয়ে চলাচলে বাধার
অভিযোগে পিরোজপুর পৌর মেয়র মোঃ হাবিবুর রহমানের বরাবরে
লিখিত অভিযোগ দায়ের করেন হোরের হাওলা নিবাসী
সাইদুর রহমানের ছেলে মিজাননুর রহমান। অভিযোগ সুত্রে জানা যায়
দুই বছর পূর্বে একই এলাকার বাসিন্দা মাহবুবুল আলম নাইমের
নিকট থেকে ০,২৫ শতাংশ জমি চলাচলের পথ হিসেবে ক্রয় করেন যাহার
বি.এস খতিয়ান- ১১৩৯. এবং বি.এস দাগ- ৫৭০২। জমির মালিক
মিজানুর রহমার এই প্রতিবেদককে বলেন নুরুল ইসলাম শেখের ছেলে রাজন শেখ ও তার স্ত্রী দুলালী বেগম আমার
চলাচলের রাস্তার উপর জোর পুর্বক বাড়ির সিড়ি স্থাপনা তৈরি করে।
আমি কাজ করিতে কাজে নিষেধ করিলে আমাকে ভয়-ভীতি দেখায় ও
জীবনাষের হুমকি দেয়। আমি মেয়র মহাদয়ের নিকট সুবিচারের জন্য
অভিযোগ দাখিল করি, আমি এখন পরিবার নিয়ে খুব অসুবিধায়
পরেছি।
সরজমিন গেলে এলাকার অনেক মানুষ নাম প্রকাশ নাকরার শর্তে বলেন
এরা খুব খারাপ লোক. এদের কাজই হচ্ছে জবর দখন করাা। রাজন শেখের
স্ত্রী দুলালী বেগম স্বামীর চেয়ে এক ধাপ এগিয়ে থাকেন সব
সময়।
এবিষয়ে অভিযুক্ত রাজন শেখের কাছে রাস্তা দখলের বিষয়ে জানতে চাইলে
তিনি বলেন আমি করো জায়গা দখল করি নাই। আমাকে মিথ্যে অপবাদ
দিচ্ছে। এখানে অনেকে এসেছে তাদের বলছি সঠিক ভাবে পরিমাপ
করে দেখেন, যদি আমার ভিতর কোন জমি পায় আমি ছেরে দিব। মেয়র
মহোদয়ের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন
আমি এই বিষয়ে কিছু শুনিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com