• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৯
সর্বশেষ :
পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী তালা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত পৌরসভার অব্যবস্থাপনায় স্যাতসেঁতে মাংস বাজার, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও স্মৃতিচারণ মানুষের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করল ম্যান ফর ম্যান ফাউন্ডেশন তালায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কাশ্মীরে ভয়াবহ তুষারধসে রুশ পর্যটক নিহত

প্রতিনিধি: / ৫২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : ভারতের কাশ্মীরের গুলমার্গে ভয়াবহ তুষারঝসে একজন রুশ পর্যটক নিহত হয়েছে। এ ছাড়া আরও একজন নিখোঁজ রয়েছেন এবং তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জলাবায়ু পরিবর্তনের ধারায় ফেব্রæয়ারির শেষের দিকে এ ধস দেখা দিয়েছে। এতে রুশ পর্যটক নিহত এবং অপর এক পর্যটক নিখোঁজ রয়েছেন। আরও তিন পর্যটককে উদ্ধার করেছে প্রশাসন। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশি ওই পর্যটকের দল স্থানীয় গাইড ছাড়াই স্কি করতে গিয়েছিলেন। সেখানকার কংডুরি অঞ্চলে তুষারধসে তারা আটকা পড়েন। খবর পেয়ে সেনা ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করে। পরে প্রতিক‚ল পরিবেশের কারণে অভিযানে যোগ দেয় হেলিকপ্টারও। প্রসঙ্গত, বিগত ৩ দিন ধরে কাশ্মীরে প্রচুর তুষারপাত চলছে, সঙ্গে চলছে প্রবল ঝড় ও। তাই পর্যটকদের আগে থেকেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারই মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com