• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৭
সর্বশেষ :
শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির

আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা

প্রতিনিধি: / ৩৯৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: হংকংয়ে লিওনেল মেসি না খেলার কারণে এবার চায়না আগামী মাসে আর্জেন্টিনার সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি বাতিল করেছে। এ কারণে মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ২২ মার্চ ফিলডেলফিয়ায় এল সালভাদর ও চারদিন পর লস এ্যাঞ্জেলেসে নাইজেরিয়ার মুখোমুখি হবে। এএফএ তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে। এর আগে চায়নার হাংজুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে আর্জেন্টিনার খেলার কথা ছিল। কিন্তু গত ৪ ফেব্রæয়ারি আর্জেন্টাইন অধিনায়ক মেসি ইনজুরির কারণে ইন্টার মায়ামির হয়ে হংকংয়ে খেলতে না পারায় চায়না ম্যাচ দুটি বাতিল করেছে। হংকংয়ের মেসির না খেলার বিষয়টিকে চায়না রাজনৈতিক ভাবে খাটো হয়েছে বলে মনে করছে। যদিও মেসি নিজেই জানিয়েছেন, শুধুই ইনজুরির কারণেই তিনি খেলতে পারেননি, এখানে অন্য কোন বিষয় জড়িত নয়।আট বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি চাইনিজ সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কিন্তু ইন্টার মায়ামির প্রাক-মৌসুম সফরে হংকং বাছাই একাদশের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচটিতে মেসির না খেলাটা কোনভাবেই মেনে নেয়নি সমর্থকরা। ম্যাচটি দেখার জন্য প্রায় ৪০ হাজার টিকেট কিনেছিল দর্শকরা। এমনকি ৩৬ বছর বয়সী প্রিয় তারকাকে দেখতে এক হাজার হংকং ডলারের টিকেটও বিক্রি হয়েছিল। ম্যাচে মেসিকে দেখতে না পেয়ে সমর্থকরা ইন্টার মায়ামির কোচ জেরার্ডো মার্টিনো ও মালিক ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। আয়োজকদের কাছে তারা টিকেটের অর্থ ফেরতেরও দাবি জানায়। আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com