• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১
সর্বশেষ :
জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী

এবার ঢাকার শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে সিনেমা টালিউডে

প্রতিনিধি: / ২৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকার অপরাধ দুনিয়ার এক সময়ের ত্রাস পিচ্চি হান্নান। ২০০৪ সালের ২৬ জুন র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শীর্ষ এই সন্ত্রাসী। এবার তাকে নিয়ে টালিউডে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘হান্নান’। এটি নির্মাণ করছেন কলকাতার শুভজিৎ রায় চক্রবর্তী। আর বাণিজ্যিক ঘরানায় নির্মিতব্য এই সিনেমায় নাম ভ‚মিকায় অভিনয় করবেন বাংলাদেশের জয় চৌধুরী। তার সঙ্গে থাকছেন ওপার বাংলার দুই নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায় ও মধুরিমা বসাক। তবে ‘হান্নান’ সম্পর্কে এখনই মুখ খুলতে নারাজ জয় চৌধুরী। জানান, সব কিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরই এ বিষয়ে কথা বলতে চান তিনি। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সিনেমার বিষয়ে নিশ্চিত করেছেন এর প্রযোজক অরিত্র দাস। তার সঙ্গে যৌথ প্রযোজনায় রয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জোনাস ফিল্মস ইন্টারন্যাশনাল। অরিত্র বলেন, ‘একদম মশালা সিনেমা যাকে বলে, সেটাই বানাতে চলেছি। রোমান্স আছে, থাকবে ভরপুর অ্যাকশনও। মুসলিম পরিবারের গল্প বলবে এই সিনেমা।’ তিনি জানান, সিনেমার চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের পথে। খুব শিগগিরই লুক সেট হবে। তারপর তিন মাসের মহড়া। আগামী মে মাসে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com