• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৬
সর্বশেষ :
বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ

নবনির্বাচিতরা পাকিস্তান পার্লামেন্টে হট্টগোলের মধ্যে শপথ নিলেন

প্রতিনিধি: / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিদেশ : হট্টগোল আর স্লোগানের মধ্যেই পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে ২৮২ নবনির্বাচিত পার্লামেন্ট সদস্য (এমপি) শপথগ্রহণ করেছেন। ভোটগ্রহণের ২১ দিন পর বৃহস্পতিবার শপথ নেন তারা। স্পিকার রাজা পারভেজ আশরাফ তাদের শপথ বাক্য পাঠ করান। আর আগামীকাল নিম্নকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। খবর সামা নিউজ ও এএফপির। পাকিস্তানভিত্তিক সামা নিউজ বলছে, বিরোধিতার মধ্যে ২৮২ আইনপ্রণেতা রেজিস্ট্রেশন রোলে স্বাক্ষর করে স্পিকারের কাছে থেকে শপথ নিয়েছেন। তাদের ভোটে আগামীকাল নির্বাচিত হবেন নিম্নকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকার। শপথের পর স্পিকার রাজা পারভেজ আশরাফ প্রথমেই নিম্নকক্ষের স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থীদের স্বাক্ষর আহবান করেন। দাপ্তরিক অ্যাজেন্ডা অনুযায়ী, পবিত্র কোরআন থেকে তেলায়াত, নাত ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) পার্লামেন্ট সদস্যরা স্পিকারের আসনের পাশে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, ৮ ফেব্রæয়ারির নির্বাচনে কারচুপি হয়েছে। পরে পাল্টা ¯েøাগান শুরু করেন পিএমএল-এনের পার্লামেন্ট সদস্যরা। জাতীয় পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন), বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজলুল (জেইউআই-এফ) এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com