• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪
সর্বশেষ :
জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী

শাকিব ঢাকায় ফিরেই সাজেক ছুটেছেন

প্রতিনিধি: / ২৯৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান টানা ‘রাজকুমার’ সিনেমার শুটিং শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। গত বুধবার সকালে দেশে ফিরেছেন তিনি। চলতি মাসের শুরুর দিকে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন কিং খান। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে গত বুধবার সকালে দেশে ফিরেই শাকিব আবার ছুটেছেন রাঙামাটির সাজেকে। বিকেল চারটায় হেলিকপ্টারে চড়ে সেখানে যান অভিনেতা। আগামী দুদিন সেখানেই শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে ‘রাজকুমার’ সিনেমার কাজ। বিষয়টি জানিয়েছেন ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ। এর আগে এক ফেসবুক পোস্টে হিমেল আশরাফ জানান, ‘ঢাকা, পাবনা, কুষ্টিয়া, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, বান্দরবান, ভারত ও আমেরিকায় শুটিং শেষ করে, রাজকুমার শুটিংয়ের পাশাপাশি এখন কাটাকাটির টেবিলে আছে।’ হিমেল আরও লেখেন, ‘একটা গানের সুন্দর চিত্রায়নের জন্য মুম্বাইর আদিল শেখের মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে আমরা নিউইয়র্ক নিয়ে আসি, আবার তামিলের অশোক রাজার মতো বিখ্যাত কোরিওগ্রাফারকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল। অ্যাকশনের জন্য আমরা চলে গিয়েছিলাম চেন্নাই, তখন আমেরিকা থেকে ভারতে আনা হয়েছিল কোর্টনি কফি, খল নায়ক ও ফাইটারদের।’ নির্মাতার ভাষ্য, “গান, লোকেশন, অভিনেতা, অভিনেত্রীসহ এমন কিছু চমক আছে যা সিনেমা হলে আসলেই চমকে দিবে সবাইকে। এমন কেউ এখানে অভিনয় করছেন যা অবাক করবে দর্শকদের। শাকিব খান তার সেরাটা দিয়েছেন এই সিনেমায়। আরশাদ আদনান সর্বোচ্চ বাজেট দিয়েছেন ‘রাজকুমার’র জন্য।”সিনেমাটির প্রযোজককে ধন্যবাদ দিয়ে হিমেল বলেন,উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হয়। এতে শাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান। ‘রাজকুমার’ সিনেমাটি প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com