• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০
সর্বশেষ :
ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

আমিরের নতুন আসছে সিনেমা বড় দিনে

প্রতিনিধি: / ২৫৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিনোদন: ২০২৩ সালটা অনেক তারকার জন্য উল্লেখযোগ্য হলেও বলিউডের পারপেকশনিষ্ট আমির খানের জন্য ছিল নিতান্তই সাদামাটা একটা বছর। এ বছর আমিরকে পর্দায় দেখা যায়নি। তাঁর সর্বশেষ চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর সিনেমা জগত থেকে দুরে আছেন অভিনেতা। সময় দিচ্ছেন পরিবারকে। তবে নতুন বছরেই পর্দায় আসার ঘোষণা দিয়েছেন আমির। তাকে দেখা যাবে আসন্ন চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’-এ। এর আগে জানা গেছে, আমির খান তাঁর নতুন সিনেমার শুটিং শুরু করেছেন। এবার ‘সিতারে জামিন পার’-এর মুক্তি নিয়ে নতুন তথ্য প্রকাশ করলেন আমির খান। জানালেন, এ বছরই আসছে সিনেমাটি। স¤প্রতি একটি সাক্ষাৎকারে ‘সিতারে জামিন পার’-এর মুক্তি প্রসঙ্গে কথা বলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট।’ আমির বলেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার পরবর্তী সিনেমা হতে চলেছে। আমরা এটি আগামী বড়দিনে মুক্তির পরিকল্পনা করছি। চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল।’ স¤প্রতি সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে আমির তো থাকছেন, তবে রয়েছে আরও চমক। আমির বলেন, ‘এতে আমি মুখ্য চরিত্রে নয়, ক্যামিও চরিত্রে রয়েছি।’ কয়েক মাস আগে ‘সিতারে জামিন পার’ নিয়ে প্রথম মুখ খুলেছিলেন আমির খান। সিনেমাটির নাম জানানোর পাশাপাশি অভিনেতা জানিয়েছিলেন যে, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ও আমির অভিনীত প্রশংসিত চলচ্চিত্র ‘তারে জামিন পর’-এর আঙ্গিকেই তৈরি হবে এটি। বহুল প্রশংসিত ওই সিনেমাতে বিশেষ ভাবে সক্ষম বাচ্চাদের সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। যাতে মুখ্য ভ‚মিকায় অভিনয় করা ঈশান ছিল ডিসলেক্সিয়া রোগে আক্রান্ত। আমির অভিনয় করেছিলেন আর্ট শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে। এবার সেই সিনেমার আঙ্গিকেই নতুন করে সামাজিক বার্তা নিয়ে ‘সিতারে জামিন পার’ আনতে চলেছেন আমির খান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com