• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:২১
সর্বশেষ :
পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের ভ্রাম্যমাণ আদালতে ছয়মাসের কা*রা*দ*ন্ড

কারিনার তিন সিনেমা মুক্তি চলতি বছরে

প্রতিনিধি: / ৪২০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিনোদন: ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক চমক দেখিয়ে কারিনা কাপুর দর্শকদের মন জয় করে নেন। হয়ে ওঠেন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন। ২৩ বছর কাটিয়ে দিয়েছেন রূপালী পর্দায়। কিন্তু গত কয়েক বছরে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমে গেছে। এ বছর আগের সেই চেনারূপে ফিরছেন কারিনা। ২০২৪ সালে কারিনা অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তালিকায় রয়েছে: করণ জোহরের ‘তাক্ত’, রাজেশ কৃষ্ণানের ‘দ্য ক্রু’ এবং রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’। এ তিন ছবিতে তিন ধরনের চরিত্রে দেখা যাবে কারিনাকে। এরইমধ্যে ছবিগুলোর কাজও শেষের দিকে। ২৯ শে মার্চ মুক্তি পাবে‘দ্য ক্রু’। আগস্টে আসবে ‘সিংহাম এগেইন’ ও ‘তাক্ত’ ছবি দুটি। কারিনা কাপুর নিজেও এ বছর তার এমন রাজকীয় কামব্যাক নিয়ে বেশ উচ্ছ¡সিত। তিনি বলেন, সংসারকে গুরুত্ব দিতে গিয়ে কাজ খুব বেশি করা সম্ভব হয় না। সংসার সামলে যা সময় পাই কাজে দেই। তারপরও তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এটা যে কোনো শিল্পীর জন্য ভালোলাগার ব্যাপার। তিন ছবি তিন ধরনের। আমার বিশ্বাস সবার ভালো লাগবে। কারিনা আরও বলেন, এসব সম্ভব হয়েছে সাইফের জন্য। কারণ এ ছবিগুলোর শুটিংয়ের সময় তার পূর্ণ সহযোগিতা ও উৎসাহ পেয়েছি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com