• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:০০
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা। শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃ*ত্যু, পানিতে ডুবে প্রাণ গেল কৃষকের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস উদযাপন

প্রতিনিধি: / ৪৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ “সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় ভোটার দিবস পালিত হল । ২ মার্চ শনিবার উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের করে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন করেন । পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে ও নির্বাচন অফিসার মোঃ তরিকুল ইসলামের
সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.এম
মতিউর রহমান, ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র,বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার
ডাকুয়া,প্রেসক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন,টগড়া
বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম,এমইউ
মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল
উদ্দিন গাজী প্রমুখ ।
এসময় বক্তব্যরা বলেন, বর্তমানে আর্থিক ও সামাজিক সেবাদানকারী
প্রতিষ্ঠানসমূহ সেবা প্রদানের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রকে অনেকক্ষেত্রে
বাধ্যতামুলক করা হয়েছে।
ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক
অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন
নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহন করে থাকে। তাই যোগ্য
নাগরিকের বয়স আঠারো হলেই ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হওয়া। তবে
সঠিক তথ্যে ভোটার হয়ে সকলকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার
আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com