• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮
সর্বশেষ :
ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ

তাহসান-ফারিণ রাতের লাইভ প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান। গত ২৮ ফেব্রæয়ারি রাত ১০টার দিকে হঠাৎ করেই তার ফেসবুক পেজ থেকে একটি লাইভ আপলোড হয়। কয়েক সেকেন্ডের এই লাইভ ভিডিওটি পরে মুছেও ফেলা হয়। ভিডিওটি দেখে ভালোভাবে কিছু বোঝা না গেলেও সেখানে অভিনেত্রী তাসনিয়া ফারিণকে তাহসানের সঙ্গে অন্ধকারাচ্ছন্ন একটি শোরুমে দেখা যায়। এর নেপথ্যে কি ছিল তা নিয়ে তৈরি হয় ধুম্রজাল। বিষয়টি নিয়ে টেনিজেনরা বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন এবং অনেক ফেসবুক গ্রæপ, পেজ এবং ব্যক্তিগত প্রোফাইলে লাইভের বিষয় নিয়ে মতামত শেয়ার করতে দেখা যায়। অন্যদিকে তাসনিয়া ফারিণও লাইভ ভিডিও আপলোডের একঘণ্টা পর তার প্রোফাইল থেকে একটি স্ট্যাটাস দেন- ‘এত রাতে এ কোথায় ফেঁসে গেলাম।’ অবশেষে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করতে হয় তাহসান-ফারিণকে। সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করেন তারা। দুজনে জানান, তারা ঢাকার একটি এপেক্স স্টোরে গিয়েছিলেন, তখন ভুলে লাইভ হয়ে যায় তার ফোন থেকে। এই ভিডিও নিয়ে অনেক মন্তব্য বিভিন্ন মহলে হলেও, কাজের জন্য ব্যস্ত থাকায় সবাইকে উত্তর দেয়া সম্ভব হয়নি। তারা ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন তারা সুস্থ আছেন আর আগামী কয়েক দিনের মধ্যে ভালো কিছু নিয়ে দর্শকের সামনে উপস্থিত হবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com