• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:০৭
সর্বশেষ :
দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ ১৪৪৮ বরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল

সালমান নতুন সিনেমার খবর দিলেন

প্রতিনিধি: / ৩৪৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বিনোদন: গত এক দশকেরও বেশি সময় ধরে ঈদে মুক্তি পায় বলিউড সুপারস্টার সালমান খানের সিনেমা। তবে এবছর সেটি না হলেও আগামী বছরের (২০২৫ সাল) ঈদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন ভাইজান। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পোস্টে আসন্ন সিনেমার ঘোষণা দেন সালমান খান। যেটা নির্মাণ করবেন দক্ষিণী নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা। ইনস্টাগ্রাম পোস্টে, সালমান তার নিজের ছবির সাথে এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কোলাজ করে ছবি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সাথে একটি খুব উত্তেজনাপূর্ণ সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত!! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা এবং আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। ঈদ ২০২৫ মুক্তি পেতে চলেছে।” আসন্ন প্রজেক্টের নাম কিংবা কাস্টিং সম্পর্কে এখনো কোন ঘোষণা আসেনি। তবে ফিল্মটির ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে প্রকাশ করেছে, শিরোনামহীন আসন্ন এই অ্যাকশন থ্রিলার ছবিটির শুটিং ভারত ছাড়াও পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে হবে। এছাড়াও ছবিটির নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে বলে জানা গেছে। যা সাজিদ নাদিয়াদওয়ালার সবচেয়ে ক্যারিয়ারে অন্যতম ব্যয়বহুল সিনেমা হবে। চলতি বছরের শুরু থেকেই সিনেমা নিয়ে আলোচনা করছেন নির্মাতারা। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরিই এর শুটিং শুরু করবেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com