• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০০
সর্বশেষ :
জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী

পরিচালক রামগোপাল বর্মা রাজনীতিতে

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বিনোদন: ভারতের লোকসভা নির্বাচন নিয়ে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি আরম্ভ হয়েছে। শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণার কাজ। ভোটের আগে সেলিব্রিটিদের রাজনীতিতে আসা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলিউডে। লোকসভা নির্বাচনের আগে বড় ঘোষণা দিলেন বলিউড নির্মাতা রামগোপাল বর্মা। এবার রাজনীতিতে লেখালেন তিনি। গত বৃহস্পতিবার হঠাৎ নিজেই রাজনীতিতে নামার ঘোষণা দিলেন এ পরিচালক। এক্স-এ সিদ্ধান্তকে আকস্মিক বলে জানান যে, ‘আকস্মিক সিদ্ধান্ত, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি পিঠাপুরম থেকে প্রতিদ্ব›িদ্বতা করছি’৷ পোস্টটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে৷ পোস্টটি শেয়ার হওয়ার পরই তাকে অভিনন্দন জানিয়েছেন ভক্তরা। রাজনীতির মাঠে নামার খবর প্রকাশ্যে আসতেই জল্পনা-কল্পনা শুরু হয়েছে তিনি কোন দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। যদিও কোন দল থেকে দাঁড়াবেন সেই বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি এ নির্মাতা। পুরো বিষয়টা নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। এমনকী হঠাৎ তার রাজনীতিতে আসা নিয়েও বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। মাঝেমধ্যেই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনামে উঠে আসেন রামগোপাল বর্মা। একাধিক ছবির জন্যও তাকে নিয়ে সমালোচনা কম হয় না। তবে কোন দলের হয়ে তিনি ভোটে লড়ছেন তা জানতেই মুখিয়ে রয়েছেন এ নির্মাতার ভক্ত-অনুরাগীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com