• শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭
সর্বশেষ :
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশে চলছে সাতক্ষীরার ভোট গ্রহণ তালায় ভোট কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, ককটেল ও মাদকসহ আটক-১ শেষ মুহূর্তে প্রার্থীদের শো’ডাউন, উন্নয়নের প্রতিশ্রুতি ব্রহ্মরাজপুর বাজারের মাসুম টি স্টোরে অগ্নিকান্ড নিরাপত্তার চাদরে সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র: মাঠে থাকবে ৭৯১ সাংবাদিক মায়ের কোলে শিশুরা যেভাবে নিরাপত্তায় থাকে হিন্দু ভাইয়েরা তেমনই থাকবেন : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ রঙধনু কর্পোরেশনের উদ্যোগে ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক ভাতা প্রদান

পাওলি দাম এবার নেত্রীরূপে

প্রতিনিধি: / ২৪৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

বিনোদন: পর্দায় বরাবরই গø্যামারাস লুকে ধরা দিয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। তবে এবার তিনি নারী নেত্রী হয়েই আসছেন ক্যামেরার সামনে। আসন্ন রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘জুলি’তে মূল ভ‚মিকায় অভিনয় করতে যাচ্ছেন পাওলি। এই প্রথম রাজনৈতিক থ্রিলার পরিচালনা করতে চলেছেন পরিচালক অরিত্র সেন। সিরিজটির নাম রেখেছেন ‘জুলি’। শহর কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর গল্পকে সাজিয়েছেন অরিত্র। সিরিজে মূল ভ‚মিকায় অভিনয় করবেন পাওলি দাম। এর আগে অরিত্র পরিচালিত ‘কালী’ ওয়েব সিরিজে পাওলি অভিনয় করেছিলেন। নতুন এই সিরিজে তাঁর চরিত্রটি একজন রাজনীতিকের, যার নাম জুলি। সিরিজটি সম্পর্কে অরিত্র বলেন, ‘সমাজের প্রান্তিক শ্রেণি থেকে উঠে আসা একজন নারীর লড়াইয়ের গল্প। জুলি কিভাবে প্রতিক‚ল পরিস্থিতি পেরিয়ে একজন রাজনীতিবিদ হয়ে ওঠে তা নিয়েই এগোবে গল্প।’ গত বছর অরিত্র পরিচালিত ‘শহরের উষ্ণতম দিনে’ সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পায়। সামনেই ভারতের লোকসভা ভোট। ভোটের বাজারকে মাথায় রেখেই কি রাজনৈতিক থ্রিলারের পরিকল্পনা? অরিত্র বললেন, ‘একদম নয়। প্রথমত, পাওলিকে কেন্দ্রে রেখে দীর্ঘদিন ধরেই একটা কাজের ইচ্ছা ছিল। পাশাপাশি, পরিচালক হিসেবে ভিন্ন স্বাদের কনটেন্ট তৈরির ইচ্ছা ছিলই। রাজনৈতিক থ্রিলার ঘরানাটাও আমার পছন্দের। সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত।’ মূল ভ‚মিকায় পাওলি দামের পাশাপাশি সিরিজটিতে একজন সিবিআই অফিসারের চরিত্রে অভিনয় করবেন গৌরব চট্টোপাধ্যায়। কৌশিক সেন ও সুজপ্রসাদ চট্টোপাধ্যায়কে দেখা যাবে রাজনীতিবিদের চরিত্রে। অন্যদিকে পাওলির বিপরীতে একজন তরুণ রাজনীতিবিদের চরিত্রে থাকছেন শ্রুতি দাস। আগামী বুধবার থেকে কলকাতা শহরে শুরু হবে সিরিজের শুটিং। সিরিজটি আড্ডা টাইমসে মুক্তি পাবে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com