• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৬
সর্বশেষ :
জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী

শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়ব: অভিনেত্রী নাসরিন

প্রতিনিধি: / ৩১০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বিনোদন: এ পর্যন্ত পাঁচ শতাধিক বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নাসরিন। বাংলা চলচ্চিত্রের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী ছিলেন তিনি। এবার আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে লড়বেন নাসরিন। এ বিষয়ে নাসরিন বলেন, আমি স্বতন্ত্র পদে নির্বাচন করছি এবং কার্যকরী পরিষদে আমি থাকতে চাই। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি অনেক আশাবাদী। এর আগেও আমি নির্বাচন করেছি এবং সেখানে জয়লাভ করেছি। কথা প্রসঙ্গে নাসরিন বলেন, গত নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। একটি প্যানেল আমাকে নির্বাচন করতে বাধা দেয়। আমি তাদের নাম বলতে চাই না। এবার আর পিছু হাটতে চাই না। শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়ব। নির্বাচন ঘিরে এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়। গত ৪ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোটগ্রহণ ও প্রাথমিক ফল প্রকাশ ২৭ এপ্রিল। এ দিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com